ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের উদ্যোগ » দৈনিক সবুজ বাংলা
০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের উদ্যোগ

oplus_2

২০২৬ সালের এসএসসি / দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক মতবিনিময় সভা ১৯ এপ্রিল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ওডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কক্সবাজার-২ কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত। এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার -২ এবং-৪ দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ আয়োজিত মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।
পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের  দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বদরুদ্দোজা বেদার। পবিত্র গীতা পাঠ করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসা সমূহের অধ্যক্ষ-সুপার এবং কর্মরত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

৫২ আসনের বাস ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের উদ্যোগ

আপডেট সময় : ০৭:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬