হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু » দৈনিক সবুজ বাংলা
০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত একদিনে ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ জনে। অন্যদিকে, একই সময়ে সারাদেশে মোট ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৮৯২ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬