12:02 am, Saturday, 9 May 2026

‘প্রোপাগান্ডা ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে’: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, তার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তিনি যখনই জনগণের জন্য ভালো কাজ করতে এগিয়ে যাচ্ছেন, তখনই “কুচক্রী মহল” তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, এসব মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে, কারণ তারা নিজেরা জনকল্যাণমূলক রাজনীতি করতে ব্যর্থ। ফলে তাকে থামানোই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নির্বাচিত হওয়ার পর এসব অপকর্ম আগের মতো চালানো সম্ভব হচ্ছে না। এতে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আমির হামজা আরও বলেন, কুষ্টিয়ার মানুষের দেওয়া দায়িত্ব রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং কোনো অবস্থাতেই পিছপা হবেন না।

পোস্টের শেষাংশে তিনি কুষ্টিয়াবাসীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তারা তার পাশে থাকবে এবং সম্মিলিতভাবে অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + 3 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

‘প্রোপাগান্ডা ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে’: আমির হামজা

Update Time : ১০:০৩:০৮ pm, Tuesday, ৫ মে ২০২৬