12:48 pm, Thursday, 11 June 2026

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে।

তবে ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ২৪ মে থেকে শুরু হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষ করেই দীর্ঘ অবকাশে যেতে পারবে। কারণ ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। ফলে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

এছাড়া জুলাই ও আগস্ট মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.)।

প্রতি বছর ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য দীর্ঘ অবকাশের ব্যবস্থা রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three + 1 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন

Update Time : ০৪:৪০:২৬ pm, Wednesday, ১৩ মে ২০২৬