12:28 am, Thursday, 11 June 2026

ইরান ইস্যুতে কারও সাহায্য দরকার নেই, চীনে যাওয়ার আগে ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বুধবার ওয়াশিংটন থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান কিংবা হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করতে যুক্তরাষ্ট্রের কারও সহায়তার প্রয়োজন নেই।

তিনি বলেন, “ইরান ইস্যুতে আমাদের কারও সাহায্যের দরকার নেই। আমরা কোনো না কোনোভাবে জিতে যাব—আলোচনা বা যুদ্ধ, যেভাবেই হোক।”

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং প্রণালির ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাত বন্ধের দাবি জানিয়েছে।

এদিকে বিশ্লেষকদের মতে, ইরান ইতোমধ্যে ইরাকপাকিস্তান-এর সঙ্গে জ্বালানি পরিবহনসংক্রান্ত চুক্তি করে হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব আরও জোরদার করেছে।

মঙ্গলবার মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন-এর কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ একমত হয়েছে যে, কোনো দেশই ওই অঞ্চলে যাতায়াতের জন্য টোল আরোপ করতে পারবে না।

ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন এ বিষয়ে প্রকাশ্যে কোনো আপত্তি জানায়নি।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × two =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

ইরান ইস্যুতে কারও সাহায্য দরকার নেই, চীনে যাওয়ার আগে ট্রাম্প

Update Time : ০৫:২৮:০৭ pm, Wednesday, ১৩ মে ২০২৬