6:43 am, Sunday, 21 June 2026

সোনারগাঁয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয়ের উদ্বোধন

ছবি: সবুজ বাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক”-এর উপজেলা শাখা কার্যালয় এবং জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাজিয়া প্লাজার তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করা হয়। “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” সোনারগাঁ উপজেলা শাখার পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ কামাল, জাপানি ভাষার প্রশিক্ষক হাবিবুর রহমান এবং সোনিয়া ইয়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক আব্দুর রশিদ বলেন, গত ১লা এপ্রিল থেকে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করেছি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” এর সোনারগাঁ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি জানান, প্রতিষ্ঠানটি জাপান ও কোরিয়ার ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা সংক্রান্ত সেবাও প্রদান করছে।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা প্রশিক্ষণার্থীদের জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছি।

বিশেষ করে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের ভাষা শিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রথম ব্যাচের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + eighteen =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

সোনারগাঁয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয়ের উদ্বোধন

Update Time : ০৮:১৮:৩৯ pm, Friday, ১৯ জুন ২০২৬