9:48 pm, Tuesday, 28 April 2026

চীনে কারখানা ধসে নিহত ৬

দক্ষিণ চীনে স্টিলের ফ্রেম দিয়ে তৈরি একটি ওয়ার্কশপ ধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চীনে ভবনধসের ঘটনা নতুন কিছু নয়। আইন না মেনে কাজ করার কারণে দেশটিতে ভবনধসে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। ২০২২ সালের এপ্রিলে মধ্য চীনে একটি ভবনধসে ৫৩ জন নিহত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 4 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

চীনে কারখানা ধসে নিহত ৬

Update Time : ০৫:২৯:০০ pm, Sunday, ১০ ডিসেম্বর ২০২৩