2:14 pm, Thursday, 30 April 2026

ইবির শেখ হাসিনা হলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ( ১৩ ডিসেম্বর)  বিকাল ৩ টার সময় হলের সামনে মাঠে ও টিভি রুমে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে  দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হলের অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা হয়।
এর আগে হলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে  পিলো পাসিং অনুষ্ঠিত হয়৷ এসময় হলের শতাধিক আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন,  “বিজয় দিবস উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনা হলের পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বালিশ খেলা, হাড়িভাঙ্গা খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং শিক্ষার্থীরা উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও শারীরিক কসরতের জন্য এই ধরনের ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন আমরা অব্যাহত রাখবো। “
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + seventeen =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ইবির শেখ হাসিনা হলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

Update Time : ১২:০৯:৪০ pm, Thursday, ১৪ ডিসেম্বর ২০২৩