11:40 am, Tuesday, 28 April 2026

মানুষের মাথাপিছু মাসিক আয় বেড়ে ৭,৬১৪ টাকা

দেশের মানুষের মাথাপিছু মাসিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৭,৬১৪ টাকায়। ২০১৬ সালে দেশের মানুষ মাসে গড়ে ৩,৯৪০ টাকা আয় করতেন। এ হিসাবে সাত বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় দ্বিগুণ।

রবিবার (১৭ ডিসেম্বর) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সালের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আয় অনেক বেশি। গ্রামের মানুষের আয় ৬,০৯১ টাকা। আর শহরের একজন মানুষের মাসিক গড় আয় ১০,৯৫১ টাকা।

বিবিএস বলছে, বাংলাদেশে একটি খানা বা পরিবারের গড় সদস্য ৪.২৬। ওই পরিবারের মাসিক আয় ৩২,৪২২ টাকা। মাসে খরচ হয় গড়ে ৩১,৫০০ টাকা। খাবারের পেছনে প্রতি মাসে গড়ে ১৪,০০৩ টাকা খরচ করে একটি পরিবার।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারগুলোর উপার্জনকারীর গড় আয় ২৫,৭০৭ টাকা। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ১৩,৬৪৬ টাকা।

বিবিএসের তথ্যমতে, সবচেয়ে বেশি দারিদ্র্য বরিশাল বিভাগে। এই বিভাগে দারিদ্র্যের হার ২৬.৯। আর সবচেয়ে কম দারিদ্র্য খুলনা বিভাগে। এই বিভাগে দারিদ্র্য ১৪.৮%। এছাড়া ঢাকায় দারিদ্র্য ১৭.৯%, চট্টগ্রামে ১৫.৮%, রাজশাহীতে ১৬.৭%, সিলেটে ১৭.৪%, রংপুরে ২৪.৮% এবং ময়মনসিংহে দারিদ্র্যের হার ২৪.২।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + three =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

মানুষের মাথাপিছু মাসিক আয় বেড়ে ৭,৬১৪ টাকা

Update Time : ০৭:১৪:৩০ pm, Sunday, ১৭ ডিসেম্বর ২০২৩