9:45 pm, Tuesday, 28 April 2026

কুবি বিএনসিসি প্লাটুনের ৩ ক্যাডেটের পদোন্নতি

জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ০৩জন ক্যাডেট নতুন পদোন্নতি লাভ করেছেন।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মোঃ তালহা জুবায়ের। তিনি মার্কেটিং বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী। এছাড়াও ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন অর্থনীতি বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী রেজাউল করিম সিয়াম এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী ক্যাডেট জাফর হাবিব রাজা।

১৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের আনুষ্ঠানিক ভাবে র‍্যাংক ব্যাজ পড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ২/. লে. (বিএনসিসিও) এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী।

সদ্য পদোন্নতি পাওয়া ক্যাডেট সার্জেন্ট মোঃ তালহা জুবায়ের তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ায় আমি প্রথমেই শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্লাটুন কমান্ডার স্যার এবং প্লাটুন কমান্ডার ম্যাম এর প্রতি আরও কৃতজ্ঞতা জানাই সামরিক প্রশিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে আমাকে সদর দপ্তর ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে , সবার কাছে আমি দোয়া প্রাথী যাতে করে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করতে পারি।

প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এবং প্লাটুনের কার্যক্রম আরো গতিশীল করতে এই ৩জন ক্যাডেটদের পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করছি তারা তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ”

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, ‘পদোন্নতি আমাদের বিএনসিসির নিয়মিত কার্যক্রম। কোন পদ খালি হলে নিয়ম অনুযায়ী যোগ্যদের সেখানে নিয়ে আসা হয়। কিছুদিন আগে একজন ক্যাডেট পেয়েছে, এখন সেই শূন্য পদে পরবর্তী সিনিয়রদের পরিক্ষা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন ক্যাডেটদের পদোন্নতি দিয়েছে রেজিমেন্টে। তাছাড়া আমরা কারো পদোন্নতি দিতে পারি না। আমরা মনোনয়ন দেই, রেজিমেন্ট যাচাই-বাছাই করে ক্যাডেট নির্বাচন করে।

গত ২৪ই নভেম্বর ২০২৩ইং, রোজ শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট সার্জেন্ট, ক্যাডেট কর্পোরাল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার ১ম ধাপে লিখিত পরীক্ষা এবং ৩০শে নভেম্বর, বৃহস্পতিবার ২য় ধাপে ড্রিল, কমান্ড এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা তাদের নিয়মিত ডিল ক্লাসের দক্ষতা, সৃজনশীল কর্মকান্ড এবং প্লাটুনের প্রতি আন্তরিকতা এসব নানা প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ই নভেম্বর ২০২৩ ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি পেলে উক্ত ক্যাডেট সার্জেন্ট পদটি খালি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 4 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

কুবি বিএনসিসি প্লাটুনের ৩ ক্যাডেটের পদোন্নতি

Update Time : ০৮:৪২:১৬ pm, Sunday, ১৭ ডিসেম্বর ২০২৩