অধ্যাপক ড. এনামুল বাশার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সৈয়দপুর) সাবেক অধ্যাপক। ২০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. এনামুল বাশারকে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে। তাকে তিনটি শর্তের মাধ্যমে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো : উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
10:56 am, Tuesday, 28 April 2026
News Title :
ইউনিভার্সিটি অব স্কলার্সের নতুন উপাচার্য
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৭:৩৯:১৫ pm, Saturday, ২৩ ডিসেম্বর ২০২৩
- ।
- 138 Time View
Tag :
Popular Post
নিজস্ব প্রতিবেদক 

























