দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় পর্যন্ত কোনো লাইসেন্সধারীরাও আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-৪) উপসচিব ইসরাত জাহান রাষ্ট্রপতির আদেশক্রমে এমন নির্দেশনা জারি করেছেন, যা পরবর্তী সময়ে অনুলিপি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া, এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘অস্ত্র আইন ১৯৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
শিরোনাম
বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা ৯ জানুয়ারি পর্যন্ত
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০২:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- ।
- 107
জনপ্রিয় সংবাদ

























