8:53 am, Saturday, 20 June 2026

বেরোবিতে পবিত্র কোরআন দিয়ে শিক্ষার্থীদের বরণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ হাজার ২ শত নবীন
শিক্ষার্থীকে পবিত্র কোরআন, ডায়েরি, ফুল ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের
দাওয়াহ সোসাইটি। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামিক
স্কলার শাইখ জামাল উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন ও ফুল দিয়ে বরণ করা হয়। অন্যান্য ধর্মাবলম্বী নবীন
শিক্ষার্থীদের ডায়েরি ও ফুল উপহার দেওয়া হয়। পরে বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয় আলোচনা
করেন। নবীন শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনে মাধ্যমে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন
জীবনের সফলতার জন্য জ্ঞানও অর্জন করেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা ছাড়া ভালো জীবন
সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই অনুষ্ঠান আমাদের দিকনির্দেশনা দিয়েছে।
আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, নবীন শিক্ষার্থীদের সাড়া পেয়ে আমরা আনন্দিত।
এমন আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সাধারণ স¤পাদক বাইজিদ শিকদার বলেন, গত
বছরের ন্যায় চলতি বছর নবীনবরণ অনুষ্ঠান করেছি। দুনিয়া ও আখেরাত— উভয় দিকের কল্যাণের
বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সভাপতি মোশারফ হোসেন বলেন, নবীনবরণ ও ক্যারিয়ার
গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কোরআন, চাবির
রিং,টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও
আখেরাতে সফলতা অর্জন সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − fifteen =

About Author Information

Tipu Sultan

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

বেরোবিতে পবিত্র কোরআন দিয়ে শিক্ষার্থীদের বরণ

Update Time : ০১:১২:১১ pm, Saturday, ১৩ সেপ্টেম্বর ২০২৫