9:23 am, Saturday, 20 June 2026

জাকের পার্টিই আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে: আলমগীর হোসেন

সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন বলেছেন, “যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারা জনগণের জন্য কিছুই করেননি। দেশের ১৮ কোটি মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে একমাত্র জাকের পার্টিই সক্ষম।”

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে দলের সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জাকের পার্টি আগামী নির্বাচনে সরকার গঠন করবে। “আমাদের ৩ কোটি ভক্ত ও সমর্থক মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে কাজ করবে। তাই সবাই জাকের পার্টির সঙ্গে থাকুন, বাংলাদেশকে বাঁচান।”

সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মো. আব্দুল গণি মোল্লা, কৃষক ফ্রন্ট সভাপতি খন্দকার মো. আলাউদ্দিন, জেলা মহিলা ফ্রন্ট সভাপতি মোছাঃ হেনা তালুকদার, যুব ফ্রন্ট সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র ফ্রন্ট সভাপতি ডাঃ মো. ওয়াজেদ আলী, মৎস্যজীবী ফ্রন্ট জেলা সভাপতি মো. আবু সাইদ হোসেন, তাড়াশ উপজেলা সভাপতি মো. ইদ্রিস আলী ও সহ-সভাপতি মো. মোজাফফর হোসেন।

উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশীগ্রাম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. হায়দার আলী।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − ten =

About Author Information

Tipu Sultan

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

জাকের পার্টিই আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে: আলমগীর হোসেন

Update Time : ০১:৪১:১০ pm, Sunday, ২৮ সেপ্টেম্বর ২০২৫