চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাসচাপায় মোটরসাইকেল ২ শিক্ষার্থী নিহত » দৈনিক সবুজ বাংলা
০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাসচাপায় মোটরসাইকেল ২ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভাণ্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় আরমান নামের এক কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগানমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই কিশোরে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজন হাসপাতালে মারা যায়। এসময় আকিব বাইক চালাচ্ছিল ‍ও আবু সুফিয়ান পেছনে বসা ছিল।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাসচাপায় মোটরসাইকেল ২ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬