০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে  আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, রণতরীটির নিরাপত্তা নিশ্চিত করতে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে ড্রোনটি ধ্বংস করা হয়। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, ‘শাহেদ-১৩৯’ মডেলের ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন রণতরীর দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে যাচ্ছিল।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও সেটি গতিপথ পরিবর্তন না করায় ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত ড্রোনটি রেভল্যুশনারি গার্ডসের কাছে তথ্য পাঠাচ্ছিল বলে দাবি করেছে সংস্থাটি।

এ ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন দুই দেশ আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় মধ্যস্থতা করতে পারে তুরস্ক বা ওমান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ‘ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে’ আলোচনার জন্য তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া একই দিনে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানি করার পাল্টা অভিযোগও করেছে সেন্টকম।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬