০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান–ভারত ম্যাচ স্থগিত, আইসিসি কূটনৈতিক উদ্যোগ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না পাকিস্তান—এমন ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে আইসিসি ব্যাক-চ্যানেল আলোচনায় যেতে যাচ্ছে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনা নেতৃত্ব দেবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। তিনি শিগগিরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসতে পারেন। ভারতীয় মিডিয়ায় ইমরান খাজার ভূমিকাকে ‘শান্তিদূত’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আলোচনার মূল লক্ষ্য হচ্ছে পিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনায় রাজি করানো এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিশ্চিত করা। তবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে আইসিসিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

উল্লেখ্য, গত রোববার পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। ঘোষণার পর বিশ্বকাপের সূচি ও বাণিজ্যিক দিক নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তবে পাকিস্তান তাদের অবস্থান বদলাবে কি না, তা এখনও অনিশ্চিত।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

পাকিস্তান–ভারত ম্যাচ স্থগিত, আইসিসি কূটনৈতিক উদ্যোগ

আপডেট সময় : ০৭:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬