পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৪–০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
ম্যাচে তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্নার থেকে প্রতিমা মুন্ডা হেডে প্রথম গোল করেন। প্রথমার্ধের শেষ সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে আলপি আক্তার দ্বিতীয় গোল করেন। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। এবারে আলপির তিন ম্যাচে মোট গোল সংখ্যা ৭।
বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ নারী দল পূর্বে দুইবার ফাইনালে উঠেছে, ২০২৪ সালে ভারতকে সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় এবং ২০২১ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
শু/সবা
























