০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পারস্য উপসাগরে দু’টি জাহাজ জব্দ

ইরান পারস্য উপসাগরের ফার্সি দ্বীপ এলাকা থেকে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত দু’টি জাহাজ জব্দ করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার এ তথ্য জানায়। খবর ইরান ইন্টারন্যাশনাল।

আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচারকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে এবং বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজগুলো পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশে কার্যক্রম চালাচ্ছিল। আইআরজিসি মনে করছে, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে জাহাজগুলো শনাক্ত ও পরে জব্দ করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

পারস্য উপসাগরে দু’টি জাহাজ জব্দ

আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬