মেহেরপুরে ভোট কেন্দ্র ঘিরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ » দৈনিক সবুজ বাংলা
০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ভোট কেন্দ্র ঘিরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 58

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভোটারদের কেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামে, ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে। আহতরা হলেন: বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটককৃত জামায়াত কর্মীরা হলেন হরেন-শহিদুল ও আশরাফ হোসেন।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত, ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

মেহেরপুরে ভোট কেন্দ্র ঘিরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬