11:10 am, Thursday, 9 July 2026

ছাত্রীদের ফেসবুকে প্রেমের প্রস্তাব, পিয়নকে সাময়িক বহিষ্কার

Oplus_16908288

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবারী বাজার এলাকায় অবস্থিত বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক পিয়নকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, দুই দিন আগে বিদ্যালয়ের পিয়ন মো. সৈকত হোসেন এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেন। পরে একাধিক ছাত্রীর সঙ্গে একই ধরনের আচরণ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্কুলে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান। ইউএনও জানান, অভিযুক্ত পিয়ন মো. সৈকত হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই প্রতিষ্ঠানে বারবার এমন ঘটনা ঘটলে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তারা বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, এর আগেও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা সংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 5 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ছাত্রীদের ফেসবুকে প্রেমের প্রস্তাব, পিয়নকে সাময়িক বহিষ্কার

Update Time : ০৮:৪৬:৩৬ pm, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬