আমি শুধু মন্ত্রী নই, আপনাদের দুলু ভাই : ত্রাণমন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি শুধু মন্ত্রী নই, আপনাদের দুলু ভাই : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে সকল হতদরিদ্র পরিবারকে এর আওতায় আনা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে।

আবেগঘন বক্তব্যে মন্ত্রী বলেন, “আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতদিন আপনারা আমাকে দেখেছেন, পাহারা দিয়েছেন—এখন থেকে আমি আপনাদের দেখব।”

শুষ্ক মৌসুমে খাল খনন কার্যক্রম দ্রুত শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে দুপুরে তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি তিস্তা বাসস্ট্যান্ড, মুস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ি, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে পৃথক পথসভায় অংশ নেন। বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ৎ

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

আমি শুধু মন্ত্রী নই, আপনাদের দুলু ভাই : ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬