স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন চূড়ান্ত হবে।
এছাড়া তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলোও সেই অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি পুলিশের উচ্চপর্যায়ের রদবদল ইতোমধ্যে শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, আদাবরের ঘটনাসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা























