11:45 pm, Saturday, 2 May 2026

গণভোটের রায় অস্বীকার করছে সরকার: আখতার হোসেন

আখতার হোসেন দাবি করেছেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায়কে অস্বীকার করছে এবং সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

শনিবার (২ মে) দুপুরে বাংলামোটর-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার তা উপেক্ষা করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সেই অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, আবার কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো রাজনৈতিক দলই প্রত্যাখ্যান করেনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four − three =

About Author Information

Popular Post

গণভোটের রায় অস্বীকার করছে সরকার: আখতার হোসেন

Update Time : ০৫:৪১:২৭ pm, Saturday, ২ মে ২০২৬