1:27 am, Thursday, 18 June 2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ১ মে (শুক্রবার) রাতে হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে জাকির হোসেন (২২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সবুজ মিয়ার ছেলে। তাকে ৩০ এপ্রিল রাতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ. ন. তানভীর চৌধুরী।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রোগী শনাক্ত হয়।

গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ৮৭৭ জন হামের উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৭২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 7 =

About Author Information

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Update Time : ০৫:৫৯:৩০ pm, Saturday, ২ মে ২০২৬