8:06 pm, Wednesday, 8 July 2026

হবিগঞ্জে থানার ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ, তিনি থানার ওসিকে মোবাইলে গালাগাল করার একটি অডিও ছড়িয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তার বাসা থেকে তুষারকে আটক করা হয়। জেলা ডিবি অফিসার শামীম ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার, যখন উপজেলা বিএনপির সভাপতি ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইলে গালাগাল করার একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। তবে পুলিশ জানিয়েছে, অডিওটি এখনও যাচাই করা যায়নি।

গ্রেফতারের আগে বেলা ১১:৩০টায় তুষার চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি গত দুই মাসের মধ্যে কোনোদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে কেউ এডিট করে ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে।”

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

হবিগঞ্জে থানার ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতা গ্রেফতার

Update Time : ০৬:০৭:১৫ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬