টিসিবিতে খেজুর না পেয়ে হতাশ নিম্ন আয়ের মানুষ » দৈনিক সবুজ বাংলা
০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবিতে খেজুর না পেয়ে হতাশ নিম্ন আয়ের মানুষ

রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুর। কিন্তু নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা Trading Corporation of Bangladesh (টিসিবি)–এর পণ্য তালিকায় খেজুর না থাকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা দিয়েছে হতাশা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খেজুর কিনে পরিবারের সদস্যদের ইফতারে পরিবেশন করার আশা করেছিলেন বহু নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, ক্ষুদ্র কৃষক ও শ্রমজীবী পরিবারগুলো টিসিবির ডিলারদের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু নির্ধারিত পণ্য তালিকায় খেজুর না থাকায় অনেকেই খালি হাতে ফিরে গেছেন।
উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, খোলা বাজারে খেজুরের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মানভেদে প্রতি কেজি খেজুর কয়েকশ টাকা হওয়ায় দরিদ্র পরিবারের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। ফলে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খেজুর পাওয়াই ছিল তাদের একমাত্র ভরসা।
বিদ্যানন্দ ইউনিয়নের দিনমজুর আশরাফুল আলম বলেন, “ আশা ছিল — রমজানে অন্তত এক টুকরো খেজুর দিয়ে ইফতার করবো। টিসিবিতে খেজুর নেই শুনে খুব কষ্ট লাগলো।” একই ধরনের হতাশার কথা জানিয়েছেন আরও অনেকে। তাদের অভিযোগ, পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় খেজুর সরবরাহ করা হলেও রাজারহাটে তা পাওয়া যায়নি।
বিদ্যানন্দ ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রয়কারী ডিলারের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম বলেন, “টিসিবি কর্তৃপক্ষ শুধুমাত্র ট্রাক সেল কার্যক্রমে খেজুর বরাদ্দ দিয়েছেন। আমাদের ডিলারদের মাধ্যমে খেজুর বরাদ্দ দেওয়া হয়নি।”
এ বিষয়ে বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, “রমজান উপলক্ষে দরিদ্র অধ্যুষিত এলাকায় খেজুর সরবরাহ গুরুত্বপূর্ণ ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখবো—খেজুর সরবরাহের কোনো ব্যবস্থা করা যায় কি না।”
স্থানীয় সচেতন মহলের দাবি, দরিদ্র জনগোষ্ঠীর ধর্মীয় ও পুষ্টিগত প্রয়োজন বিবেচনায় রেখে রমজান মাসে টিসিবির পণ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করা জরুরি। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন তারা।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ভবিষ্যতে রমজান উপলক্ষে টিসিবির পণ্য তালিকায় খেজুর সংযোজন করা হোক।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

টিসিবিতে খেজুর না পেয়ে হতাশ নিম্ন আয়ের মানুষ

আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬