সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা » দৈনিক সবুজ বাংলা
১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সুন্দরগঞ্জ উপজেলা-এর চণ্ডিপুর ইউনিয়নের সীচা শুভজান মহিলা আলিম মাদ্রাসার হলরুমে কঞ্চিবাড়ী, চণ্ডিপুর, হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া ইউনিয়ন শাখার আমির হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম (মঞ্জু), সেক্রেটারি মাওলানা শামিউল ইসলাম, জামায়াতে সুন্দরগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের সভাপতি ও চণ্ডিপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমির সাজ্জাদ হোসেন আমুস, বেলকা ইউনিয়ন শাখার আমির, হরিপুর ইউনিয়ন শাখার আমির আব্দুর রাজ্জাক, শ্রীপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা তাওহিদুল ইসলাম, কঞ্চিবাড়ী ইউনিয়ন শাখার আমির মাওলানা সাজ্জাদুর রহমান এবং জুলাই যোদ্ধা আশানুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করায় উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক অগ্রগতিতে সবাইকে নিয়ে একযোগে কাজ করবেন।

অনুষ্ঠানে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, মাদক নির্মূল করে যুব সমাজকে রক্ষা করতে হলে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬