গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ » দৈনিক সবুজ বাংলা
০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাদক বহনকারী চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালান। সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে থাকা দুটি বস্তায় চারটি প্যাকেটে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, “গাঁজাসহ মোটরসাইকেল জব্দের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারকে আরেকটি ৩৬ জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: আব্দুল্লাহ আল জাবের

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৫:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬