বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই » দৈনিক সবুজ বাংলা
১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই

ছবি: সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক-এর স্ত্রী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৭ ফেব্রুয়ারি তার স্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজবাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কানিজ ফাতেমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর জেলা আমিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই

আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬