3:11 am, Friday, 10 July 2026

মারা গেলেন কক্সবাজার ফিলিং স্টেশনে দগ্ধ আবু তাহের

কক্সবাজারের কলাতলীর এন আলম গ্যাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবু তাহের নামে দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধী থেকে তিনি মারা যান।
আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তিনি পেশায় অটোরিকশাচালক। গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়ির পাশের এন আলম গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের তিনি একজন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেশী আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন। তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ওই ঘটনায় দগ্ধসহ আহত হন ১৫ জন। এর মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়েছিল। তাদের একজন আবু তাহের।
চট্টগ্রামে তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, আগুনে দগ্ধ একজনের ঢাকায় মৃত্যুর বিষয়টি জানা গেছে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + sixteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

মারা গেলেন কক্সবাজার ফিলিং স্টেশনে দগ্ধ আবু তাহের

Update Time : ০৯:০১:৪৯ pm, Monday, ২ মার্চ ২০২৬