12:34 pm, Tuesday, 28 April 2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালাউদ্দিন আহম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন দুই দিনের সফরে।
দলীয় নেতাকর্মিদের পাশাপাশি কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। সাধারণ মানুষ আশা করছেন প্রথম বার এসে পুর্নগঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন ৫ আগস্টের আগে পরে যেসব কিশোর গ্যাং ও দখলবাজ সৃষ্টি হয়েছে তাদের গডফাদারদের বিরুদ্ধে কঠোর নিদের্শনা দিবেন। একই সাথে সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় ঝুপড়ি মুক্ত দখলমুক্ত করতে দলমতের উর্ধ্বে গিয়ে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশনা দিবেন।
আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়েছে, ৮ মার্চ রোববার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেবেন। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস -বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
বিমানবন্দর থেকে তিনি সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রা-এর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − three =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:১৭:০৪ pm, Friday, ৬ মার্চ ২০২৬