০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই। মঙ্গলবার (৭ জুলাই) নগর ভবন অডিটোরিয়ামে ‘ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে এই ডিজিটাল সিস্টেম চালু করেছে।

প্রশাসক বলেন, অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি সৃষ্টি হচ্ছে, কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহনের প্রয়োজন—এসব নির্ধারণ করা সহজ হবে। ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে।

তিনি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

ডিএসসিসি জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা বর্জ্য অপসারণ, ময়লা-আবর্জনা ও ড্রেনেজ–সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরও অ্যাপে লাইভ ট্র্যাক করা যাবে। সেবার মান নিয়ে নাগরিকরা মতামত ও সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন।

সেবাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘Clean Care’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বরের মাধ্যমে সাইন-ইন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × four =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই

Update Time : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬