8:47 pm, Wednesday, 24 June 2026

রংপুরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপহার বিতরণ করেন রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী ডন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুর মহানগরীকে বাসযোগ্য করে রাখতে পরিচ্ছন্ন কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে নগরী পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন কর্মীরা নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্মান, মর্যাদা ও উন্নয়নের জন্য সরকার সবসময় পাশে থাকবে।

এ সময় ৮৫৫ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকার ঈদ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × four =

About Author Information

যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: ইরানের স্পিকার

রংপুরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Update Time : ১০:০২:২২ pm, Tuesday, ১৭ মার্চ ২০২৬