টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে মেয়েটির বাবা মামলা করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে। এর আগে, রোববার বিকেলে উপজেলার ভরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মফিজুল উপজেলার ভরুয়া গ্রামের গ্রামের হাসান আলীর ছেলে।
জানা গেছে, রোববার বিকেলে মফিজুল মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে মফিজুল পালিয়ে যান। পরে পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা মফিজুলের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা মামলা করলে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শু/সবা
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি: 





















