লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। দেশে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ঘটে, যার ফলে দরিদ্র ও অসহায় মানুষ—বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনগুলো দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা এবং কৃষিঋণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটসহ কিছু অর্থনৈতিক চাপ থাকলেও জনগণের কল্যাণে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তি।ৎ

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬