জনগণের মতামত উপেক্ষা করছে সরকার: শফিকুর রহমান » দৈনিক সবুজ বাংলা
০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের মতামত উপেক্ষা করছে সরকার: শফিকুর রহমান

সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে দলের দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে দলটি সংকট তৈরি করছে।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার বাস্তবতা আড়াল করছে। “সরকারের কথাবার্তা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন”—মন্তব্য করেন তিনি।

স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এটি সরকারের “নির্বুদ্ধিতার পরিচয়”। তার মতে, এতে শিশুদের ডিভাইস আসক্তি আরও বাড়বে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে। তিনি দ্রুত স্বশরীরে ক্লাস চালুর দাবি জানান।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, গণভোটের রায় অস্বীকার করে দলটি পুরোনো কাঠামোয় ফিরতে চাচ্ছে। তবে দেশের তরুণ সমাজ এখনও সচেতন রয়েছে এবং তাদের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি জানান, তাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও দৃঢ়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

সমাবেশে তিনি অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ বাড়ছে এবং নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

জনগণের মতামত উপেক্ষা করছে সরকার: শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬