সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
তিনি জানান, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভের আয়োজন করা হবে।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় কার্যকর না করে নানা ছলচাতুরি করছে এবং মানুষের ম্যান্ডেটকে অপমান করছে। তিনি বলেন, “দায়িত্বশীল হিসেবে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন আমরা রুখে দেব। গণভোটের রায় যেভাবেই হোক কার্যকর করবো।”
এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে জ্বালানি সংকট নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বৈঠক করেছেন নির্বাচনি ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।
শু/সবা
























