দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান-এর নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং সরকার গঠনের পর গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যত দ্রুত সম্ভব কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে, যাতে দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করা যায়।
শু/সবা
























