জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত জরুরি অধ্যাদেশগুলো বাতিলের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, একই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
শু/সবা
























