8:29 pm, Wednesday, 27 May 2026

২২ দিনে ৭৬১০ শিশু আক্রান্ত, ১১৩ মৃত্যু—হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

দেশে মিজেলস (হাম) পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ৭৬১০ শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে মোট ৩২৫৯ জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সময়ে সারাদেশে হাম সন্দেহে নতুন করে ৯৭৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া ঢাকা বিভাগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × five =

About Author Information

Popular Post

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা

২২ দিনে ৭৬১০ শিশু আক্রান্ত, ১১৩ মৃত্যু—হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

Update Time : ০৭:২৭:৪৩ pm, Sunday, ৫ এপ্রিল ২০২৬