4:58 pm, Tuesday, 26 May 2026

দেশে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর–এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ১২ জন হামের উপসর্গে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

এ ছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ–এ। বিভাগটিতে হাম ও উপসর্গে মারা গেছে ২১৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

শু/সবা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − five =

About Author Information

Popular Post

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা

দেশে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল

Update Time : ০৩:৫১:১৩ pm, Saturday, ২৩ মে ২০২৬