বিড়ালকে মাছের পাহারায় বসানো হয়েছে : হাসনাত » দৈনিক সবুজ বাংলা
১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিড়ালকে মাছের পাহারায় বসানো হয়েছে : হাসনাত

“আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব”—এমন মন্তব্য করে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল, তারা কাউকে এমপি বা উপদেষ্টা বানানোর জন্য নামেনি; বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছিল।

সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি বদলে গেছে। সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক থাকতে হবে। সেখান থেকে সরে গেলে আবারও ২০২৪-এর মতো পরিস্থিতি তৈরি হবে।”

সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “যারা আগে ভুক্তভোগী ছিলেন, তারাই এখন সংস্কারের বিরোধিতা করছেন, যা অত্যন্ত অসম্মানজনক।”

নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো উপকার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “দিনশেষে আমরা সবাই সুবিধাভোগী হয়েছি, কিন্তু সাধারণ মানুষ কোনো লাভ পায়নি। আমরা চাই রাষ্ট্র জনগণের জন্য কাজ করুক এবং মানুষ আর যেন আশাহত না হয়।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

বিড়ালকে মাছের পাহারায় বসানো হয়েছে : হাসনাত

আপডেট সময় : ০৩:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬