জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেছিলেন খালেদা জিয়া » দৈনিক সবুজ বাংলা
০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেছিলেন খালেদা জিয়া

জামায়াত নেতাদের দায়মুক্ত করা এবং তাদের জাতীয়ভাবে সম্মানিত করতেই খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল হিসেবে বিএনপিই ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ‘ট্রফি’র মালিক।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া তাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করেছিলেন এবং সম্মানিত করেছিলেন। একইসঙ্গে শহীদ মিনারে যাওয়ার রাজনৈতিক সংস্কৃতির কথাও তুলে ধরে তিনি এটিকে খালেদা জিয়ার নেতৃত্বের অবদান বলে উল্লেখ করেন।

স্পিকারকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, তিনি ১৯৭১ সালের প্রতিনিধিত্ব করছেন এবং তাকে সেই আসনে বসানোর কৃতিত্ব বিএনপির। তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি যুদ্ধে অংশ নিয়েই দেশ স্বাধীন করেছেন।

সরকারি দলের বেঞ্চে থাকা মুক্তিযোদ্ধাদের তালিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ট্রেজারি বেঞ্চে বহু প্রথিতযশা মুক্তিযোদ্ধা রয়েছেন, যা বিরোধী দলের মধ্যে নেই বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের কৃতিত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এমন একটি দল যারা তিনটি ঐতিহাসিক আন্দোলন—১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট—এই তিনটিরই অংশীদার। অন্য কোনো রাজনৈতিক দল এই তিন আন্দোলনের ‘ট্রফি’ একসঙ্গে দাবি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি সংসদেই দলটিকে স্বৈরাচার ও দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

শেষে বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গুম-খুন ও নির্যাতনের সময় পেরিয়ে দেশ এখন গণতান্ত্রিক ধারায় ফিরেছে। দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেছিলেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬