জ্বালানিতে সংকট নেই, শৃঙ্খলার জন্য দাম বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানিতে সংকট নেই, শৃঙ্খলার জন্য দাম বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকার সীমিত পরিসরে মূল্য বৃদ্ধি করেছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

মন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে সাধারণত বিরোধী দল থেকেই মুলতবি প্রস্তাব আনা হয় সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করতে। তবে বর্তমান সংসদে ইতোমধ্যে একাধিক মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি ব্যতিক্রমী নজির। আরও একটি প্রস্তাব গ্রহণ করলে তা ভবিষ্যতে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

জ্বালানির মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি জানান, সহনীয় মাত্রার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় অর্থনীতির ওপর চাপ কমানো, অপচয় ও পাচার রোধ এবং খাতটিকে নিয়ন্ত্রণে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিরোধী দলের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় ইতোমধ্যে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে দেশে তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তাই সংসদ মুলতবি রেখে আলোচনার প্রয়োজন নেই বলে তিনি মত দেন।

এছাড়া, তিনি প্রস্তাব করেন যে সংসদ মুলতবি না করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত বিধির আওতায় সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, যেখানে সংসদ নেতার উপস্থিতিতে গঠনমূলক আলোচনা সম্ভব।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জ্বালানিতে সংকট নেই, শৃঙ্খলার জন্য দাম বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬