বিদ্যুৎ খাতে ভয়াবহ আর্থিক সংকট: বকেয়া ৫২ হাজার কোটি টাকা » দৈনিক সবুজ বাংলা
০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতে ভয়াবহ আর্থিক সংকট: বকেয়া ৫২ হাজার কোটি টাকা

দেশের বিদ্যুৎ খাতে আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে। সরকারি, বেসরকারি ও আমদানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিপুল পরিমাণ বকেয়া বিল এবং ব্যাংক ঋণের চাপ পুরো খাতকে ঝুঁকির মুখে ফেলেছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী জানান, চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ খাতে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।

বকেয়ার খাতভিত্তিক চিত্র

  • গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র: ১৭,৩৫৭ কোটি টাকা
  • কয়লাভিত্তিক আইপিপি ও জেভি কেন্দ্র: ১৫,৪৫২ কোটি টাকা
  • পেট্রোবাংলার গ্যাস বিল বকেয়া: ১১,৬৩৪ কোটি টাকা
  • সরকারি বিদ্যুৎ কোম্পানির বকেয়া: ৫,৬২৩ কোটি টাকা
  • ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া: ৩,৮৯১ কোটি টাকা
  • হুইলিং চার্জ বকেয়া: ১৯৮ কোটি টাকা

বকেয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাংক ঋণের বোঝাও অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে এই খাতে ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি টাকা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

আনন্দ উল্লাসে শেষ হলো তিনদিনের জলকেলি উৎসব 

বিদ্যুৎ খাতে ভয়াবহ আর্থিক সংকট: বকেয়া ৫২ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬