দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লক্ষ ৮১ হাজার ৮৫৪ জন » দৈনিক সবুজ বাংলা
০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লক্ষ ৮১ হাজার ৮৫৪ জন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এবারের পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলার মোট ১ লক্ষ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫৬৬ জন কমেছে। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৪২০ জন। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৮তম এসএসসি পরীক্ষা। বোর্ড সূত্র জানায়, এবার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লক্ষ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়নে অংশ নিচ্ছে ১৯০ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞানে সর্বাধিক ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিকে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম বলেন, অনিয়ম ঠেকাতে ভিজিল্যান্স টিম মাঠে থাকবে এবং যেকোনো অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারকে আরেকটি ৩৬ জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: আব্দুল্লাহ আল জাবের

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লক্ষ ৮১ হাজার ৮৫৪ জন

আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬