7:28 pm, Friday, 1 May 2026

‘নো লুক’ ছক্কা নিয়ে যা বললেন শামীম পাটোয়ারি

শামীম হোসেন পাটোয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের শেষদিকে তার একটি ‘নো লুক’ ছক্কা ইতোমধ্যেই ভক্তদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

নিউজিল্যান্ডের বোলার নাথান স্মিথ–এর স্লোয়ার শর্ট ডেলিভারিতে অদ্ভুত এক শট খেলেন শামীম। বলের দিকে চোখ না রেখেই পুল ও স্কুপের মাঝামাঝি এক শটে বল পাঠিয়ে দেন কিপারের পেছন দিয়ে সীমানার বাইরে।

শনিবার (১ মে) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সেই শট নিয়ে শামীম বলেন, শটটির নির্দিষ্ট কোনো নাম তিনি জানেন না। তবে এ ধরনের ইমপ্রোভাইজড শট তিনি নিয়মিত অনুশীলন করেন।

শামীম বলেন, “শটটার নাম তো আমি জানি না, সত্যি কথা বলতে। এটা আমি সবসময় নেটে অনুশীলন করি। কারণ, আমি জানি, যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজড শট খেলতে খুব পছন্দ করি। ম্যাচে যেভাবে ব্যাটিং করি, সেই ইনটেন্ট ধরে রাখার জন্য অনুশীলনেও এভাবেই খেলি।”

ব্যাটিং মানসিকতা নিয়েও খোলামেলা কথা বলেন এই টাইগার ব্যাটার। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিবাচক মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক চিন্তা নিয়েই যাই—মারার বল পেলে মেরে দেব। আমি যদি একটু চালু খেলতে পারি, দলের জন্যই ভালো। আমার চিন্তাতেই থাকে দ্রুতগতিতে খেলার।”

উদ্ভাবনী শট খেলার ক্ষেত্রে ঝুঁকি থাকলেও, সেটিকেই নিজের শক্তি হিসেবে দেখছেন শামীম। তার এই আক্রমণাত্মক ও সৃজনশীল ব্যাটিংই ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + 3 =

About Author Information

Popular Post

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

‘নো লুক’ ছক্কা নিয়ে যা বললেন শামীম পাটোয়ারি

Update Time : ০৫:২১:০৮ pm, Friday, ১ মে ২০২৬