12:22 am, Sunday, 3 May 2026

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অপব্যবহার ঠিক নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়া ভালো, তবে রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে ব্যবহার করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে একমত হয়নি, কারণ এ ধরনের কোনো নজির নেই। তার মতে, ১১-দলীয় জোট জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য রয়েছে তাদের।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সংবিধান নিয়ে চলমান বিতর্ক দ্রুত শেষ হবে। পাশাপাশি তিনি বলেন, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে তারা শিগগিরই সিদ্ধান্ত জানাবে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এটিকে সঠিক পথে পরিচালিত না করা গেলে তা ক্ষতির কারণ হতে পারে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − four =

About Author Information

Popular Post

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অপব্যবহার ঠিক নয়: মির্জা ফখরুল

Update Time : ০৪:৫১:১৪ pm, Saturday, ২ মে ২০২৬