10:34 pm, Saturday, 2 May 2026

বাংলাদেশিদের জন্য পূর্ণ ভিসা সেবা চালুর পথে ভারত

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালু করতে যাচ্ছে ভারত

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে।

বর্তমানে ঢাকা-সহ বিভিন্ন কূটনৈতিক মিশনের মাধ্যমে সীমিত আকারে ভিসা কার্যক্রম চললেও, চিকিৎসা ও জরুরি ভিসা আগের মতোই চালু ছিল। ধাপে ধাপে সব ধরনের ভিসা পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সেবা পুরোপুরি স্বাভাবিক হলে পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও পারিবারিক ভ্রমণসহ সব ক্যাটাগরিতে আবেদনকারীরা আগের মতো সুবিধা পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। তবে চলতি বছরের শুরু থেকেই সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উভয় দেশই ধীরে ধীরে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমে ফিরছে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ভিসা সীমিত করা হয়েছিল, তবে কখনোই পুরোপুরি বন্ধ ছিল না।

এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেখানে ভিসা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × one =

About Author Information

Popular Post

বাংলাদেশিদের জন্য পূর্ণ ভিসা সেবা চালুর পথে ভারত

Update Time : ০৭:১৩:৪৬ pm, Saturday, ২ মে ২০২৬